spot_img

ভালুকার জঙ্গি আস্তানায় বোমা নিষ্ক্রিয়কারী দল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহের ভালুকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানার ভেতরে তল্লাশি শুরু করেছেন পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনায় নিহত সন্দেহভাজন জঙ্গির স্ত্রী ও দুই সন্তানের পাশাপাশি শেখ ভিলা নামের ওই বাড়ির মালিক, তার স্ত্রী ও তাদের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নিহতের পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত হয়েছেন। তার নাম আলম প্রামাণিক, বাড়ি নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে। সুতার ব্যবসায়ী পরিচয় দিয়ে স্ত্রী নাম পারভীন আক্তার ও দুই ছেলেকে সঙ্গে নিয়ে গত ২৪ অগাস্ট ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকার ওই বাড়িতে ওঠেন আলম।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে আধা-পাকা ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই বাড়ির অন্য সদস্যরা পালিয়ে যান। পরে পর ঘরের ভেতরে একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ এসে বাড়িটি ঘিরে ফেলে। বোমা বানানোর সময় বিস্ফোরণের ওই ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণার কথা বলেন পুলিশ কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ দক্ষিণ) নূরে আলম জানান, তিন দিন আগে ওই পরিবার বাসায় উঠলেও স্থানীয়রা তাদের দেখেনি বলে জানিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ