spot_img

ধ্বংসের পথে অষ্ট্রেলিয়া ; নেপথ্যে সাকিব-মিরাজ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৮ আগষ্ট, ২০১৭ ।

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনের স্পিন ঘূর্ণিতে ব্যাকফুটে চলে গেছে অজিরা। অন্যদিকে মিরপুর টেস্টে লিড নেয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। মধ্যাহ্নবিরতির পর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন মিরাজ ও সাকিব।

শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৬১ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান । কামিন্স ২৪ ও অ্যাশটন অ্যাগার ৯ রান নিয়ে অপরাজিত আছেন। মিরাজ ৩, সাকিব ৩ ও তাইজুল নিয়েছেন ১ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ