spot_img

বিদায় লগ্নে আফ্রিদির ঝড়ো সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

ক্যারিয়ারের বিদায় লগ্নে এসে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন শহিদ আফ্রিদি। ডার্বিশায়ারের বিপক্ষে হ্যাম্পশায়ারের হয়ে এদিন ৪২ বলে সেঞ্চুরি করে ‘বুম’ ‘বুম’ খ্যাত তার নামের প্রতি সুবিচার করলেন। ৪৩ বলে ১০১ রান আফ্রিদি এদিন অর্ধশতক হাঁকান ২০ বলে।

ঝড় দিয়ে শুরু করা আফ্রিদি পাওয়ার প্লেতেই ১৮ বলে তুলেছেন ৪৫ রান। ১২তম ওভারে সেঞ্চুরি ছোঁয়ার জন্য খেলেছেন আরও ২৪ বল। টি-টোয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরি পেতে পাকিস্তানের সাবেক অধিনায়কের দরকার হয়েছে ৪২ বল। যদিও ১০১ রানের ৮২ রানই এসেছে ১৭ বলে (১০ চার ও ৭ ছক্কা)।

পাকিস্তানের এ মারকুটে ব্যাটসম্যান ১৯৯৬ সালে ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই সেঞ্চুরির দেখা পান। মাত্র ৩৭ বলে অবিশ্বাস্য এক সেঞ্চুরি তুলে নেন। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দীর্ঘদিন ছিল তার দখলে।

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটেকে বিদায় বলে দেন আফ্রিদি। পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা আফ্রিদির টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরি নেই। খেলেছেন তিনি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে না হলেও অবশেষে এই সংস্করণে শতকের দেখাটা পেলেন তিনি।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ