spot_img

ঢামেক বার্ণ ইউনিট থেকে এক হাজতির পলায়ন : দুই কারারক্ষী প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটের চতুর্থ তলার বারান্দা থেকে চিকিৎসাধীন অবস্থায় সুজন (২৬) নামের এক হাজতি পালিয়ে গেছে।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে বলেন, ‘কারারক্ষী আলামিন ও সুজন হাজতি সুজনের পাহারায় ছিলেন। মঙ্গলবার বিকেলে সুজন অসুস্থ হলে তাকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

তিনি জানান, এ ঘটনায় কারারক্ষী আলামিন ও সুজনকে প্রত্যাহার করা হয়েছে।
আসামি সুজনের বিরুদ্ধে হোরোইন সেবন ও বিক্রির অভিযোগে কয়েকটি মামলা রয়েছে।

অপর কারারক্ষী আব্দুর রশিদ জানান, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলা থেকে চিকিৎসাধীন অবস্থায় সুজন নামের এক হাজতি পালিয়ে গেছে। সুজনের পায়ে ইনফেকশন হয়ে ক্ষতর সৃষ্টি হয়েছিল। সে কারণে তাকে ডান্ডাবেড়ি না পড়িয়ে হ্যান্ডকাফ পড়ানো হয়।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ