spot_img

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক ও এক কৃষক মারা গেছেন।বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কুমিরা ও এয়াকুবনগর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের চর পার্বতী এলাকার মো. দুলালের ছেলে মোহাম্মদ শিমুল (১৮) , সুনামগঞ্জের মঙ্গল আলীর ছেলে মোহাম্মদ শহীদ (১৮) ও দুলাল মিয়া (৩৫) নামে এক কৃষক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, একটি নির্মাণাধীন ভবনের উপরে লোহা তোলার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক আহত হন।

একই সময় সীতাকুণ্ড পৌরসভার এয়াকুবনগর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুলাল মিয়া । তিনি জয়পুরহাট জেলার কালাই থানার শালকগাড়ি গ্রামের দিলদার হোসেনের ছেলে। কৃষি জমিতে বন্য শুকুর মারার জন্য দেওয়া বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে তিনি মারা যান।

তাদের হাসপাতালে নেয়া হলে সকাল ১০টার দিকে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান  এএসআই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ