spot_img

ইতালিতে ভূমিকম্পে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৯

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

ইতালির অবকাশযাপনকেন্দ্র ইজচিয়া দ্বীপে সোমবার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে এবং নয়জন নিখোঁজ রয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

অবকাশযাপনের ভরা মৌসুমে এ ভূমিকম্পের আঘাতে আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। দ্বীপটির উত্তরের ক্যাসামিসিওলায় একটি গির্জার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রাত ৮টা ৫৭মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উল্লেখ্য, রিখটার স্কেলে ৬.০ মাত্রার তীব্রতার ভূমিকম্পের আঘাতে প্রায় ৩শ’ জন নিহত হওয়ার প্রথম বার্ষিকী পালনের মাত্র কয়েকদিন আগে এ ভূমিকম্প আঘাত হানলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ