spot_img

রুনির মাইলফলকের দিনে সিটির ড্র

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল ম্যাঞ্চেস্টার সিটি৷ এভার্টনের বিরুদ্ধে ড্র(১-১) করল তারা৷ এই ম্যাচে গোল করে নতুন মাইলস্টোন গড়লেন ওয়েন রুনি৷ অন্যদিকে প্রচুর সুযোগ নষ্ট করে পয়েন্ট হারালো সিটি৷

এদিন ম্যাচে শুরুটা দারুণ করে গুয়ার্দিওয়ালার ছেলেরা৷ দুমিনিটেই নিকোলাস ওটোমান্ডি জোরালো শট বাঁচিয়ে দেন এভার্টনের গোলকিপার পিকারফোর্ড৷ ৯মিনিটে সানে-আগুয়েরো কম্বিনেশনে গোল পেতে পারতো সিটি৷ কিন্তু আর্জেন্তিনিয়ান স্ট্রাইকার বল জালে রাখতে পারেননি৷ মিনিট তিনেক পরে আবার গোলে শট নিয়ে ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’৷ তার শট ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়৷ ম্যান সিটির আক্রমণে তখন দিশেহারা এভার্টনরে রক্ষণভাগ৷ ১৫ মিনিটে ফার্নান্ডিনহোর পাস পেয়ে গোলে শট নেন কেভিন ডি’ব্রুইন৷ এবারও তাঁর শট বাঁচিয়ে দেন ‘দ্য টফিজ’ গোলকিপার পিকারফোর্ড৷ ম্যান সিটির প্রাথমিক ঝড় সামলে আস্তে আস্তে ম্যাচে ফেরে কোয়েম্যানের ছেলেরা৷ ১৭ মিনিটে টম ডেভিস জোরালো শট অল্পের জন্য বাইরে চলে যায়৷

১৯ মিনিটে আবার সিটি রক্ষণে হানা দেয় মার্সিসাইডের দলটি৷ রুনির ক্রস থেকে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন অ্যাশলি উইলিয়ামস৷ কিন্তু বল জালে রাখতে পারেননি ওয়েলসের এই ফুটবলার৷ ৩৪ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন প্রাক্তন ম্যান ইউ স্ট্রাইকার রুনি৷ ডমিনিক লুইনের পাস থেকে বাঁপায়ের শটে প্রতি পক্ষ গোল কিপারকে পরাস্ত করেন তিনি৷ প্রিমিয়র লিগে এটি তাঁর ২০০ নম্বর গোল৷ অ্যালান শিয়েরারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই নজির গড়লেন তিনি৷ গোল খেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যান সিটি৷ ৪৩ মিনিটে জেসাসের শট বাঁচিয়ে দেন এভার্টনের গোলকিপার৷ ৪৪ মিনিটে বড় ধাক্কা খায় গুয়ার্দিওয়ালার দল৷ কেট ওয়াকারকে লাল কার্ড দেখিয়ে বের করে দেন৷ দশ জন হয়ে যাওয়া ম্যান সিটি কিছুটা ঝিমিয়ে যায়৷

বিরতির পর খেলা শুরু হলে আবার আক্রমণে ঝাঁপায় তারা৷ ৫৮ মিনিটে গোলের সুযোগ মিস করে সিটি৷ কেভিড ডি’ব্রুইন শট নিতে দেরি করায় সেই বল বাঁচিয়ে দেন উইলিয়ামস৷ ৬৪ মিনিটে স্টার্লিংয়ের শট বাঁচিয়ে দেন পিকারফোর্ড৷ ৬৪ মিনিটে জন স্টোনকে মাঠে নামান গুয়ার্দিওয়ালা৷ স্টোন মাঠে নামায় সিটির আক্রমণের ঝাঁঝ আরও বেড়ে যায়৷ বাকি সময়টা ম্যাচটা হয়ে দাঁড়ায় পিকারফোর্ড বনাম সিটি৷ ৭২ মিনিটে স্টার্লিংয়ের শট বাঁচিয়ে দেন এভর্টনের শট স্টপার৷ মিনিট দশেক পর গোল শোধ দেয় ম্যাঞ্চেস্টারের দল৷ বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোল করেন ইংল্যান্ডের ফরোয়ার্ড স্টার্লিং৷ এরপরও আক্রমণ জারি থাকে সিটির৷ তবে আর গোল না হওয়ায় ড্র রেখেই মাঠ ছাড়ে দু’দল৷

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ