ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে আবু সালেহ শেখ মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীরের হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এই স্থগিতাদেশ দেন।
এর আগে রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে গত ১৭ আগস্ট এ সংক্রান্ত রুলের শুনানি আজ ২২ আগস্ট পর্যন্ত স্থগিত করেন আদালত। গত ১০ আগস্ট থেকে এ নিয়ে শুনানি চলে।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রাষ্ট্রপক্ষ ওই রুলের জবাব দেওয়ার জন্য দুই দফা সময় নেওয়ার পর মঙ্গলবার আবারও সময়ের আবেদন করলে আদালত নতুন করে সময় না দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগের ওই আদেশ তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
এই সংক্রান্ত পরবর্তী খবর ঃ https://janataradalat.com/2017/08/22/আইন-সচিবের-নিয়োগ-সংক্রান/


























