spot_img

জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২২ আগষ্ট, ২০১৭ ।

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে  গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন এ এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবদুর রহমান ওরফে সুফিয়ান ওরফে রুবেল (২৭), ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু মনা (২৬) ও  সৈয়দ রায়হান আহমদ ওরফে নাসির (৩০)।

তাদের কাছ থেকে বিপুল পরিমান অস্ত্র, গুলি, বই ও লিফলেট উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাবের এক কর্মকর্তা জানান, ঢাকা-সিলেট ও  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। এ ব্যাপারে তাদের জিজ্ঞাবাদ চলছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ