ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিদের নেটওর্য়াক ভেংগে গেছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া তাদের বড় ধরনের নাশকতা ঘটানোর সক্ষমতা নেই।
ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত ‘শব্দ দূষণ ও হাইড্রোলিক হর্ণ বন্ধে করণীয়’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘জঙ্গিদের শেকড় উপরে ফেলা হয়েছে। তাদের কোমড় ভেঙ্গে দেয়া হয়েছে। এখন আর বড় ধরনের কোনো নাশকতা করার সক্ষমতা তাদের নেই’।
তিনি বলেন, আত্মঘাতি হামলায় নিহত জঙ্গি সাইফুলের সঙ্গে একাধিক সহযোগি ছিল। পুলিশ সাইফুলের পলাতক সহযোগীদের গ্রেফতারে চেষ্টা করছে। সাইফুল সম্প্রতি নব্য জেএমবিতে যোগ দিয়েছিল। তার পরিচয় আমরা নিশ্চিত করতে পেরেছি।
হাইড্রলিক হর্ণের উৎপাদন, আমদানী ও বিক্রয় বন্ধ করতে হবে উল্লেখ করে ডিএমপি কশিশনার বলেন, হাইড্রলিক হর্ণ বিক্রয়কারী বিভিন্ন মোটর পার্টসের দোকান এবং সংযোগকারী বিভিন্ন ওয়ার্কশপ বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।


























