spot_img

আনিসুল, কাদের, মাহবুবে আলমও বঙ্গভবনে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার সন্ধ্যায় দেখা করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে আছেন দুই মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠক চলছে।

বৈঠক সূত্র জানিয়েছে, দেশের বন্যা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গভবনে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রীর পর বঙ্গভবনে ঢোকেন আইনমন্ত্রী আনিসুল হক।
এর আগে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের একদিন পর গত সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ওবায়দুল কাদের।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের যে পরিবর্তন ষোড়শ সংশোধনীতে আনা হয়েছিল, তা অবৈধ ঘোষণা করে দেওয়া রায় গত ১ অগাস্ট প্রকাশ করে সুপ্রিম কোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।

তাতে ‘বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ ও অবমূল্যায়ন করা হয়েছে’ অভিযোগ তুলে রায়ে সংক্ষুব্ধ সরকারি দল কড়া সমালোচনা করছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ