spot_img

ফুলবাড়িয়ায় মসজিদ মন্দিরে ধর্ম মন্ত্রণালয়ের অনুদান বিতরণ

আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,

জনতারআদালত.কম । ১৬ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায় ধর্ম মন্ত্রণালয় প্রদত্ত মসজিদ মন্দিরের উন্নয়নের জন্য অনুদানের চেক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বিতরন করা হয়।

স্থানীয় সাংসদ এর কাছে আবেদনের প্রেক্ষিতে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান পেয়ে থাকে। এর পরিপ্রেক্ষিতে আজ অনুদান প্রাপ্ত মসজিদ ও মন্দির সমুহের জন্য প্রদত্ত চেক অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান এর কমিটির নিকট প্রদান করা হয়।

চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার, বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়িয়া শাখা তথ্য ও গবেষনা সম্পাদক, ইমদাদুল হক সেলিম,কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক, হারুন অর রশিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক, কামারুজ্জামান উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ