spot_img

বি.এন.পি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্র দলের দোয়া মাহফিল

রবিউল হাসান লায়ন, জামালপুর ,

জনতারআদালত.কম । ১৩ আগষ্ট, ২০১৭ ।

বি.এন.পি’র চেয়ার পার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্র দলের দোয়া মাহফিলে প্রধান অতিথি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ অন্যান্যদের দেখা যাচ্ছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল ১৩ আগষ্ট জেলা ছাত্রদলের উদ্দ্যেগে জেলা বি.এন.পির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বি.এন.পির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব। সঞ্চালনায় ছিলেন শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বি.এন.পি নেতা খন্দকার আসাদুজ্জামান রুমেল, লোকমান আহমেদ লোটন, শফিউর রহমান শফি, রুহুল আমিন মিলন, মাইন উদ্দিন বাবুল, রিজভী আল জামালী রনজু, শ্রমিক দল নেতা শেখ মোহাম্মদ আব্দুস সোবহান, ছাত্রদল নেতা শিপার মেহেদী, গাওছুল আজম শাহীন, একরামুল হোসেন, নুরুল মোমিন আকন্দ কাওসার, সোহেল রানা খান, মুন্সি আব্দুল মনসুর প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বি.এন.পি নেতা মরহুম আব্দুর রশিদ এর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন বি.এন.পি নেতা গোলাম রব্বানী।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ