জাহিদুর রহমান তারিক , ঝিনাইদহ ,
জনতারআদালত.কম । ১৩ আগষ্ট, ২০১৭ ।

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শনিবার ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ২ আসনের সাবেক এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম অপু। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের আহবায়ক নূরে আলম বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুলল্লাহ আব্বাস, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান বাশার, সাবেক সাধারন সম্পাদক মোঃরুবেল বিশ্বাস প্রমুখ। নেতৃবৃন্দ ১৫ই আগষ্টের সকল শহীদ সকল আত্মার প্রতি গভীর শ্রদ্ধ্যা জ্ঞ্যাপন করেন। সভায় ঊক্তারা বলেন, বাংলাদেশ আর বঙ্গবন্ধু একই সুতায় গাথে। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কষ্টের ফসল। অনেক ত্যাগ আর কষ্টের বিনিময়ে বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে উপমহাদেশের অন্যতম গনতান্ত্রীক রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। যা গঠনতন্ত্র ও মূলনীতি মেনে পরিচালিত হয়। সয়ং নেত্রী ও গঠনতন্ত্র মেনে দল পরিচালনা করেন। জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস বলেন, ” আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। শোককে শক্তিতে রুপাস্তরিত করে আমাদের শফত নিতে হবে।


























