ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের দ্বিতীয় তলায় একটি এয়ারলাইন্সের অফিসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার দুপুরে এই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিমানবন্দরে আগুন লাগার খবরে মূল ভবনের দোতলার সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠিনিকভাবে এখনও বক্তব্য দেয়নি। দুপুর আড়াইটার দিকে একজন প্রতক্ষ্যদর্শী জানান, বিমানবন্দরের মূল ভবনের দোতালায় এয়ার ইন্ডিয়ার অফিসে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও দু’টি অফিস কক্ষে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।


























