spot_img

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে শ্রীলংকা দলে চামিরা ও গামাগে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য শ্রীলংকা দলে ডাক পেয়েছেন পেসার দুসমন্ত চামিরা ও লাহিরু গামেগা। পেসার নুয়ান প্রদীপ ও বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের জায়গায় দলে এসেছেন এ দু’জন। গল-এ প্রথম টেস্ট খেললেও, সিরিজের বাকি ম্যাচের দলে জায়গা হয়নি ব্যাটসম্যান দানুষ্কা গুনাথিলাকার।
গত বছরের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন চামিরা। এরপর ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন তিনি। তবে এই ফরম্যাটে বেশ সফল এই পেসার। এখন পর্যন্ত ৬ ম্যাচের ক্যারিয়ারে ২২ উইকেট শিকার রয়েছে চামিরার। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট তার সেরা বোলিং ফিগার।
‘এ’ দলের হয়ে বল হাতে চমক দেখিয়েছেন শ্রীলংকার হয়ে ৫টি ওয়ানডে খেলা গামেগা। সুইংটা বেশ ভালো জানেন তিনি। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শ্রীলংকা ‘এ’ দলের হয়ে ভাল করেছেন গামেগা। তবে সম্প্রতি উইকেট শিকার করতে পারছেন না । গেল মাসে কলম্বোতে ভারতের বিপক্ষে অনুশীলন ম্যাচে ১৭ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন জাতীয় দলের হয়ে পাঁচ ওয়ানডেতে ২ উইকেট নেয়া গামেগা।
পেসার হিসেবে দলে আরও আছেন লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো। তাই পাল্লেকেলে টেস্টে চার ফাস্ট বোলারের মধ্যে থেকে পেস অ্যাটাক সাজাবে শ্রীলংকা।
আগামীকাল থেকে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত।
শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, উপুল থারাঙ্গা, দিমুথ করুনারতেœ, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), কুশাল মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, ধনানঞ্জয়া ডি সিলভা, দিলরুয়ান পেরেরা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দুসমন্ত চামিরা, লাহিরু গামেগা, লক্ষণ সান্দাকান, মালিন্দা পুস্পকুমারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ