spot_img

ময়মনসিংহ সাহিত্য সংসদের সাপ্তাহিক পাঠচক্র ‘ বীক্ষণ ‘ এর ১৭৪৪ তম আসর অনুষ্ঠিত

আব্দুল কাদের চৌধুরী , জনতারআদালত.কম , ১১ আগষ্ট, ২০১৭ ।

আজ ১১ আগষ্ট, শুক্রবার সকাল ১০টায় ময়মনসিংহ সাহিত্য সংসদের সাপ্তাহিক পাঠচক্র ‘ বীক্ষণ ‘ এর ১৭৪৪ তম আসর অনুষ্ঠিত। বীক্ষণ ১৭৪৪ তম আসরের আজকের অতিথি ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমী র পরিচালক,ছড়াকার আনজির লিটন,লেখক জুয়েল কবির,গীতিকার শহীদুল্লাহ ফরায়জী এবং ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

 

আজকের আলোচ্য বিষয় ছিলো “শিশু সাহিত্য “। আলোচকবৃন্দ শিশু সাহিত্যের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। অংশ গ্রহণকারী শিশু-কিশোর ও তাদের মা,বাবাদের সাথে মতবিনিময় হয়।

ছড়ায়, গানে আসর হয়ে ওঠে প্রাণবন্ত। অতিথিগণ নিয়মিত পাঠ্যবইয়ের পাশাপাশি, শিশুদের উপযোগী বই সন্তানদের পড়তে দেওয়ার জন্য বাবা-মা’দের তাগিদ দেন।

 

বীক্ষণ এর আহবায়ক, আবুল কালাম আল আজাদ ও ওহিদ রহমান এর সঞ্চালনায় এবং কবি ইয়াজদানী কোরায়শী,কবি স্বাধীন চৌধুরী,কবি আলী ইউসুফ, কবি রঞ্জিত কুমার রকেট সহ বীক্ষণ আসরের নিয়মিত অংশগ্রহনকারীদের উপস্থাপন শেষে ১৭৪৪ তম আসরের সভাপতি, ছড়াকার শিক্ষক গোলাম সোবহানী কোরায়শী তার বক্তব্যে শিশু সাহিত্য পাঠ করার জন্য শিশুদের প্রতি আহবান জানিয়ে ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আসরের সমাপ্তি টানেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ