spot_img

হরিণাকুন্ডুতে হত্যাসহ ৭ মামলার আসামী গ্রেফতার

জাহিদুর রহমান তারিক , ঝিনাইদহ,

জনতারআদালত.কম । ১১ আগষ্ট, ২০১৭ ।

 

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বৃহস্পতিবার রাতে রেন্টু ওরফে ল্যাংড়া পিন্টু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা, ডাকাতি ও অপহরণসহ ৭ মামলার পলাতক আসামী রেন্টু একই উপজেলার রামনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি কে এম শওকত আলী জানান, গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতদ সাড়ে ৮টার দিকে রঘুনাথপুর বাজারে অভিযান চালায় পুলিশ। এ সময় ডিএসবির তালিকা ভুক্ত সন্ত্রাসী রেন্টু ওরফে ল্যাংড়া পিন্টুকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, রেন্টু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের ক্যাডার ছিল। এলাকায় তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মানুষ অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭টি মামলা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ