spot_img

টিআইবি সব সময় আওয়ামীলীগ বিরোধী, তারা বিএনপির দালাল: কাদের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকারবিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে, সেই ভাষায় টিআইবিও কথা বলে। ইতিহাস থেকে উপলব্ধি করেছি, টিআইবি সব সময় আওয়ামী লীগবিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা। গবেষণা নিয়ে কাজ করে তারা। কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না। টিআইবি বলেছিল, পদ্মা সেতু অসম্ভব। সিপিডিও একই মন্তব্য করেছিল। কিন্তু বাস্তবতা কী দেশবাসী দেখেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগের এই নির্বাচনকে সামনে রেখে একটা কৌশল ছিলো। আমরা একটা রণ কৌশল অবলম্বন করেছি। দলের ভেতরের সমস্যা নতুন হচ্ছে এমন না। সব রাজনৈতিক দলের মধ্যে এমন দন্ধ থাকে। দলের ভেতরের দন্ধ মোকাবিলা করে বার বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, যেখানে যতই সমস্যা থাকুক আওয়ামী লীগের সবাই শেখ হাসিনাই এক। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকার নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকারের গেজেট হয়ে যায় তখন চলমান সরকার বাতিল হয়ে যায়।

৩০ জানুয়ারি বর্তমান সরকারের প্রথম অধিবেশন। এবারের সংসদে বিরোধী দল কারা হবে এ প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদে বিরোধী দল কারা হবে সেটি সংসদ চালু হলেই বোঝা যাবে।

৩০ জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধের ডাক দিতে পারে কি না এমন এক প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির হরতাল-অবরোধ এখন রাজনীতির মরচে ধরা হাতিয়ার।

দ্রব্যমূল্য পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দোষারোপ নয়, দ্রব্যমূল্য নিয়ে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্য সব ক্ষেত্রে মন্ত্রণালয়গুলো বাস্তবতার নিরিখে তাদের কর্মপরিকল্পনা তৈরি করছে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ