ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারত সফরে যাবেন আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ড. হাছান মাহমুদ।
দিল্লি সফরে আলোচনায় কোন বিষয়গুলো থাকবে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এখনও রেডি (প্রস্তুত) হয়নি। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি এখনো ঠিক হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে ১৫ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, আমাকে দিল্লি সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধা হয়। সেটি নিয়ে আমরা কাজ করছি। প্রথম দ্বিপাক্ষিক সফর স্পষ্টত চাচ্ছি ভারত হবে।
উল্লেখ্য, নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. হাছান মাহমুদকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।


























