spot_img

টিআইবি অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে : তথ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গোঁজামিল দিয়ে রিপোর্ট দিয়েছে টিআইবি। নির্বাচন নিয়ে টিআইবি যে গবেষণা প্রকাশ করেছে, তা আন্তর্জাতিক মানদণ্ডে পড়ে না। টিআইবি অযৌক্তিক কথা বলেছে। এটি তাদের গবেষণা নয়, অপনিয়ণ মাত্র।

তথ্যপ্রতিমন্ত্রী বলেন, যারা এই গবেষণা করেছেন, তাদের গবেষণার কোনো অভিজ্ঞতা নেই। আন্তর্জাতিক জার্নালে তাদের কোনো গবেষণা নেই। টিআইবির গবেষণা বৈজ্ঞানিক মিসকন্ডাক্টকে (অসদাচরণ) ছাড়িয়ে গেছে। তারা অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সুশীল সমাজ সততা ও নিষ্ঠার সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ গবেষণা করে তার ফলাফল জনগণের সামনে তুলে ধরবে। টিআইবি যেটা করেছে, সেটা গবেষণা না, এটা তাদের মতামত।

নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী দাবী করেন সেই সব অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশন ব্যবস্থাও নিয়েছে।

প্রসঙ্গত, বুধবার এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,  এবারের সংসদ নির্বাচনকে একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এবারের নির্বাচন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক হয়নি। এ ধরনের ভোট দেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ গণতান্ত্রিক নির্বাচনের জন্য অশনিসংকেত। এতে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা ও স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক হিসেবেও অভিহিত করেছে টিআইবি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ