spot_img

পল্টনে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবক হত্যা

ষ্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

 

রাজধানীর পল্টনে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের বাবার নাম রকিবুল ইসলাম। গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানাধীন ঝুগিরগোপা গ্রামে।

সোমবার বিকালে পল্টন থানার কাছে পলওয়েল মার্কেটের বিপরীতে একটি গলিতে তাকে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

পল্টন থানার ওসি মাহমুদুল হক  বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ