spot_img

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদের ১৫ কর্মকর্তার পদায়ন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন- পূর্বে এনএসআই’র  পরিচালক পদে কর্মরত মেজবাহ উদ্দিনকে কমান্ড্যান্ট (ডিআইজি) টিডিএস ঢাকা, র‌্যাবের  পরিচালক পদে কর্মরত সেলিম মোঃ জাহাংগীরকে পরিচালক (ডিআইজি) এনএসআই ঢাকা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক পদে কর্মরত মোঃ লুৎফর রহমান মন্ডলকে ডিআইজি সিআইডি ঢাকা, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট ড. হাসান উল হায়দারকে পরিচালক (ডিআইজি) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকা, পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ডিআইজি ঢাকা রেঞ্জ, র‌্যাবের পরিচালক পদে কর্মরত মোঃ শাহাবুদ্দিন খানকে ডিআইজি শিল্পাঞ্চল পুলিশ ঢাকা, ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত মোঃ মনিরুল ইসলামকে ডিআইজি এন্টি-টেরোরিজম ইউনিট, টিএন্ডআইএম পদে কর্মরত মোর্শেদুল আনোয়ার খানকে ডিআইজি টিএন্ডআইএম ঢাকা হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

একই আদেশে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ড. এ এফ এম মাসুম রব্বানীকে ডিআইজি এসবি ঢাকা,  পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদকে ডিআইজি টিএন্ডআইএম ঢাকা, ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার পদে কর্মরত মীর রেজাউল আলমকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, ঢাকা রেঞ্জে কর্মরত মোহাম্মদ আলী মিয়াকে ডিআইজি এসবি ঢাকা, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পদে কর্মরত দেবদাস ভট্টাচার্যকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, র‌্যাবের পরিচালক পদে কর্মরত খন্দকার লুৎফুল কবিরকে অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা এবং পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত মোহাঃ আবদুল আলীম মাহমুদকে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

২৭ নভেম্বর ২০১৭ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।

 

 

//dmpn

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ