spot_img

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি পদের ৪ কর্মকর্তার বদলি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ পুলিশের সদ্য অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত  ৪ কর্মকর্তাকে বদলি বা পদায়ন করা হয়েছে।

এ কর্মকর্তাগণ হলেন-পূর্বে সিআইডি’তে ডিআইজি পদে কর্মরত আবদুস সালাম পিপিএমকে অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স (টিআর পদে), পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি পদে কর্মরত মোঃ মহসিন হোসেনকে অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স, এসবি’তে ডিআইজি পদে কর্মরত মীর শহীদুল ইসলাম বিপিএম-সেবা, পিপিএমকে অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা রেঞ্জে ডিআইজি পদে কর্মরত মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএমকে  অতিরিক্ত আইজি এন্টিটেররিজম ইউনিট ঢাকা হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

২৭ নভেম্বর ২০১৭ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।

 

 

//dmpn

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ