spot_img

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

জঙ্গি আস্তানা সন্দেহে যশোর শহরতলীর পাগলাদহ এলাকার একটি বাড়ি সোমবার সন্ধ্যার পর থেকে ঘিরে রেখেছে পুলিশ। বিরামপুর-পাগলাদহ গ্রামের সংযোগ সৃষ্টিকারী ব্রিজের কাছাকাছি ওই বাড়িটির অবস্থান।

ঘটনাস্থলে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। গণমাধ্যম কর্মীরা বাড়ি থেকে খানিকটা দূরে অবস্থান করছেন। বাড়ির মালিক মোজাফ্ফরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সুপার বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশে মাঠপাড়া গ্রামের ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। এখনও অভিযান শুরু হয়নি। নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ওই বাড়ির আশপাশের লোকজনকে সরিয়ে নিচ্ছে পুলিশ।

স্থানীয় পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটসহ পুলিশের ৫/৬টি ইউনিট এখানে আছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ