spot_img

টাকা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না, ভালোবাসা প্রয়োজনঃ জয়

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, পদ্মা সেতু নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। বিশ্বব্যাংক সহযোগিতার কথা বললেও পরে তারা সরে গেছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা পদ্মা সেতু নির্মাণ করে যাচ্ছি। আমরা কারো চেয়ে কম নই। বিদেশের সঙ্গে আমরা সমানে সমান।

সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের আয়োজনে ‘রাজনীতিতে সত্য-মিথ্যা: পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয় বলেন, অনেকে মনে করেন, বিদেশিরা যা বলে তাই ঠিক। আমরা তাদের ওপর নির্ভর করি। এটা ঠিক নয়। সত্য-মিথ্যা যাচাইয়ে বিদেশিদের সার্টিফিকেটের প্রয়োজন নেই।বিদেশিদের সার্টিফিকেট ছাড়া আমরা চলতে পারি।

এ সময় তিনি দেশের বুদ্ধিজীবীদের কঠোর সমালোচনা করে বলেন, আমাদের বুদ্ধিজীবীরা দেশের প্রশংসার পরিবর্তে দেশকে টেনে নামানোর কাজে ব্যস্ত।

সজীব ওয়াজেদ বলেন, যারা মানুষের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। এই যে সুশীল সমাজ তারা মনে করে, আমরা স্মার্ট, ভালো ইংরেজি বলতে পারি। টাকা কামিয়েছি বেশ। কিন্তু ক্ষমতায় তো যেতে পারছি না। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়।

জয় বলেন, টাকা দিয়ে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে মানুষের ভালোবাসা প্রয়োজন।

পদ্মা সেতু নিয়ে নানা মিথ্যাচারের কথাও উল্লেখ করে জয় বলেন, মিথ্যার বিরুদ্ধে জোর গলায় সত্যকে তুলে ধরতে হবে। বারবার বলতে হবে।

তিনি বলেন, শোনা কথা বিশ্বাস করবেন না। লেখা কথা অর্ধেক বিশ্বাস করবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ