spot_img

জামালপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা ব্র্যান্ডিং নিয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

জামালপুরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে জেলা ব্র্যান্ডিং উদ্ভাবকের খোঁজে এবং কিশোর বাতায়ন সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসের আয়োজনে।  ২৩ অক্টোবর জেলা প্রশাসক কার্যালয়ে জামালপুর জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক মো: আহমেদ কবীর।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল সাবরিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সহকারী শিক্ষক ও কিশোর বাতায়ন নূর মোহাম্মদ শামীম ইবনে প্রমুখ। উপস্থাপনায় ছিলেন, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

ই-সার্ভিস সম্প্রসারনের জন্যও সরকার কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে বৈদেশীক মুদ্রা আয় করা সম্ভব। আমরা কাগজের পরিবর্তে প্রযুক্তির ব্যবহারের প্রতি দ্রুত অগ্রসর হচ্ছি। তথ্য প্রযুক্তির ব্যবহারের জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা ব্র্যান্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও অতিথিরা। অনুষ্ঠানে পরিত্যাক্ত প্লাষ্টিক থেকে জ্বালানী, পেট্রোল, ডিজেল, কেরোসিন উৎপাদনকারী মোঃ তৌহিদুল ইসলামকে সকল সাংবাদিকদের মাঝে পরিচয় করিয়ে দেন জেলা প্রশাসক।

এ সময় তিনি বলেন, এ আমাদের জামালপুরের গর্ব। তার প্রযুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে সহযোগীতা করা হচ্ছে। আশা করছি এ প্রযুক্তির সাথে আরোও অনেক নতুন উদ্ভাবক তাদের প্রযুক্তি আগামীতে তুলে ধরবে। তৌহিদুল ইসলাম বলেন, আমি পরিত্যাক্ত প্লাষ্টিক থেকে জ্বালানী উৎপাদন করে ২০১৬ ও ২০১৭ইং সালে জাতীয় শ্রেষ্ঠ পুরষ্কার পেয়েছি। আশা করছি আগামীতে আরো ভালো কিছু করতে পারব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ