spot_img

ডেমরার বাসায় ‘গ্যাসের’ আগুনে একই পরিবারের সাতজনসহ দগ্ধ ৮

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

রাজধানীর ডেমরায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে শিশু ও নারীসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়েছে।

আজ সোমবার ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন স্বজনরা।

দগ্ধরা হলেন- আরিফ (২৯), তোফায়েল আহমেদ (২৫), রিমন ( ১৮), আলমগীর ( ৪৮), রত্না ( ১৮), ফেরদৌসি (৩০), শিফন (১০) ও তাসিন (২)।

দগ্ধ ফেরদৌসা জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার সন্তানদের চিৎকারে তাদের ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানান তিনি।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটের জরুরি বিভাগে দগ্ধ আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ