ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২৩ অক্টোবর, ২০১৭ ।

তানজিম আহমেদ সোহেল তাজ তাঁর ফেসবুক পেইজে ঢাকা বিমানবন্দরে স্যুটকেসের তালা ভাঙ্গার অভিযোগ এনেছেন । নীচে তাঁর অভিযোগটি তুলে ধরা হলো ঃ
‘ঢাকা বিমানবন্দরে কেউ আমার স্যুটকেসের তালা ভেঙেছে এবং আমার অনুমতি ছাড়াই সেখানে তল্লাশি চালিয়েছে। স্যুটকেসটিতে আমার বাবাকে নিয়ে লেখা কিছু বই ছিল।
আমি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছি ২২ অক্টোবর, ২০১৭ এবং আমার স্যুটকেসটা খোলা অবস্থায় পেলাম। স্যুটকেসের নেমট্যাগে আমার নাম পরিষ্কারভাবে লেখা ছিল। ’


























