spot_img

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

শেষ ম্যাচে ওমানের বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ-২০২২ বাছাই মিশন শেষ করলো বাংলাদেশ। এর আগে প্রথম লেগের ম্যাচে ৪-১ জিতেছিল ওমান। আট ম্যাচের ছয়টিতে হেরেছে বাংলাদেশ। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকে বাছাই শেষ করল জেমি ডের দল।

মঙ্গলবার (১৫ জুন) কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করে মধ্যপ্রাচ্যের দেশটি।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর আরো দু’গোল আদায় করে নেয় ওমান। ওমানের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশ হারবে সেটা সবারই ধারণা ছিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের মধ্যে বিস্তর ব্যবধান। র‍্যাঙ্কিংয়ে ওমান আছে ৮০ নম্বরে। আর বাংলাদেশের অবস্থান ১৮৪ তম স্থানে।

মধ্যপ্রাচ্যের দেশটির চেয়ে র‍্যাঙ্কিংয়ে ১০৪ ধাপ পিছিয়ে থাকলেও এক পয়েন্টের আশায় মঙ্গলবার মাঠে নেমেছিল লাল-সবুজরা। কিন্তু ম্যাচে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি।প্রথম লেগের ম্যাচে ২০১৯ সালের নভেম্বরে মাসকটে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এতেই প্রমাণ করে দুই দেশের শক্তির পার্থক্য। তবে শেষ ম্যাচে সবার কৌতূহল ছিল ওমানকে কত গোলে আটকিয়ে রাখতে পারে বাংলাদেশ সেটা দেখার।

ম্যাচের নবম মিনিটে ওমানের আমজাদের হেড গোললাইন থেকে ফিরিয়ে বাংলাদেশকে বাঁচান ইব্রাহিম। ২২ মিনিটে আর রক্ষা হয়নি। জাল খুঁজে নেন মোহাম্মেদ আল ঘাফরি।

পিছিয়ে প্রথমার্ধ থেকে ফিরে ৬০ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ওমানের খালিদ আল হাজরি ব্যবধান দ্বিগুণ করেন।

শেষদিকে, ম্যাচের ৮০ মিনিটে ৩-০ করে ফেলে ওমান। খালিদ আল হাজরি নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করে বাংলাদেশের হতাশায় ঘি ঢালেন।

৮ ম্যাচে ২ ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। ৫ দেশের মধ্যে বাংলাদেশের স্থান পঞ্চম। আর এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওমান। আর ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কাতার। ৭ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, আফগানিস্তান ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের স্থান পঞ্চম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ