spot_img

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৬ লাখ ছাড়ালো

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ছয় লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় মৃতের সংখ্যা এই ‘দুঃখজনক মাইলফলক’ অতিক্রম করায় গভীর শোক প্রকাশ করেছেন এবং টিকা নেয়ার ওপর গুরুত্ব দিতে আমেরিকানদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

এ মহামারী ভাইরাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিক থেকে ব্রাজিল দ্বিতীয় ও ভারত তৃতীয় অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, চীনের উহান নগরীতে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর তা দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে বিশ্বের অর্থনীতির চাকা মুখ থুবড়ে পড়ায় লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ