spot_img

৭ খুনের মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর মেয়ে আক্রান্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, জনতারআদালত.কম । ২৩ আগষ্ট, ২০১৭ ।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকনের মেয়েকে মিষ্টি খাওয়ানোর কথা বলে জোর করে বিষজাতীয় কিছু একটা খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সন্ধ্যায় শহরের নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে একটি কোচিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তার নাম মাইশা ওয়াজেদ প্রাপ্তি। সে এ-লেভেল পড়ে।

ওয়াজেদ আলী বলেন, ‘নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে মামার কোচিং সেন্টারে পড়তে গিয়েছিলেন তার ও লেভেলে পড়ুয়া মেয়ে।’ “কোচিং সেন্টার থেকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে নামার পর এক ব্যক্তি এসে তাকে আটকায়। তাকে একটি রেস্তোরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দেয়। সে এতে রাজি না হওয়ায় তিন হামলাকারী জোর করে মুখে বিষ ঢেলে একটি মাইক্রোবাসে উঠে চলে যায়।”

মেয়েটি এরপর দৌড়ে একটি রিকশায় উঠে বাসায় গিয়ে তার বাবাকে ঘটনাটি জানায়। কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে হামলাকারীরা সাত খুনের প্রসঙ্গ তুলেছিল বলে জানান নারায়ণগঞ্জের আদালতে বিচারে পিপি হিসেবে রাষ্ট্রপক্ষের মূল কৌঁসুলি ওয়াজেদ আলী।

সাত খুনের মামলায় নারায়ণগঞ্জের আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন ও এম এম রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

আপিলের রায়ে মঙ্গলবার হাই কোর্ট নূর হোসেন ও র‌্যাবের ওই তিন কর্মকর্তাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে।

ঘটনাটি শুনে পুলিশ তৎপর হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মইনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, “হামলাকারীদের কেউ চেনেনি। আশপাশের ভবনের সিসি ক্যামেরা থেকে কোনো সূত্র পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছি আমরা।”

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ