spot_img

৫৩ দিন পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

দীর্ঘ ৫৩ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার (১৯ জুন) রাত ৮টা ১০ মিনিটে হাসাপাতাল থেকে রওয়ানা করে ৮টা ৪০ মিনিটে গুলশানের নিজ বাসা ফিরোজায় পৌঁছান তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন পর আজ ১৯ জুন রাতে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

করোনা মুক্ত হলেও পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। কিডনি, ডায়াবেটিস, হার্টের সমস্যা দেখা দিলে তাকে সিসিইউতে রেখেই চিকিৎসা করানো হয়। মাঝেমধ্যে তার হিমোগ্লোবিনের মাত্রাও ওঠানামা করে। তবে তার ব্যক্তিগত এক চিকিৎসক জানান, বর্তমানে চেয়ারপারসনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে। কিডনি সমস্যাও কমার দিকে। কিছুদিন আগে জ্বর আসলেও তা পুরোপুরি সেরে উঠেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ