spot_img

কালীগঞ্জে টানাবর্ষণে সড়ক গুলি এখন মৃত্যু ফাদ!

মোহাম্মদ শাহআলম মিয়া, ব্যুরো চিফ,জনতার আদালত.কম, ঝিনাইদহ –

কয়েকদিনের টানাবর্ষণে ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার সড়ক গুলি মুত্য ফাদ পরিণত হয়েছে । ঝিনাইদহের কালীগঞ্জ হাসপাতাল সড়কটি একটি ব্যাস্ততম সড়ক। এই সড়কে প্রতিদিন আনুমানিক ৩ হাজার মানুষ চলাচল করে । এছাড়া এই ব্যাস্ততম সড়কে চলে ভ্যান, অটো, প্রাইভেট, ট্রাক সহ ইজিবাইক যানবাহন। ব্যাস্ততম এই সড়কটির মেইনবাসষ্ঠান থেকে কালীগঞ্জ বাজার আধা কিলোমিটার দূরে ৩নং ওয়ার্ডের পুরাতন হাটচাদনী মোড় নলডাঙ্গা রোডে রাস্তা ভেঙ্গে বড় খানা খন্দ তৈরী হয়েছে। রবিবার সকালে গিয়ে দেখা গেছে পৌর এলাকার সরকারী এম ইউ কলেজরোড, নলডাঙ্গারোড, মধুগঞ্জবাজার, কলাহাটাসড়ক , হাসপাতাল সড়ক , কোলাবাজার সড়ক , কাশিপুর সড়ক নিমতলাবাসষ্ঠান, থানারোড , কাচামালবাজার
সড়কের মাঝ খানে অসংখ্যক ছোট বড় গর্ত তৈরী হয়েছে কিন্তু রাত্রে অনেক সাইকেল ভ্যান সহ বিভিন্ন যানবাহন এবং সড়কে চলাচলরত মানুষের ঐ ভাঙ্গা স্থানে পড়ে যেতে দেখা যাচ্ছে । পথচারীদের চরম দুর্ভোগে পৌঁছে দিয়েছে সড়কের ঐ স্থানের ক্ষতটি। দীর্ঘ দিন ধরে ঐ অবস্থায় পড়ে থাকায় সড়কে চলাচলকারী যানবাহন সহ পথচারীদের গলার কাটা হয়ে আছে সড়কটি। কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এটি একটি মরন ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, হসপাতাল সড়কটি ব্যস্ততম হলেও এটি একটি গ্রামীন সড়ক। এই সড়কে প্রতিদিন শত শত ছোট বড় যানবাহন চলাচল করে। পায়ে হেটে এবং দু’চাকার বাইসাইকেল চলাচল করে অবাধে। কয়েক দিনের ভারী বর্ষনে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কে চলাচল কারী বাপ্পা রাজ বলেন, সড়কটিতে বড় গর্ত সৃষ্টি হওয়ায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত এইখানে মনের অজান্তেই দূর্ঘটনায় প্রতিত হচ্ছে সাধারণ মানুষ সহ বিভিন্ন ছোট বড় যানবাহন । নিরাপদ সড়ক চাই(নিসচা) কালীগঞ্জ উপজেলা যুগ্ন আহবায়ক তানজির রহমান বলেন, কর্তৃপক্ষ যেন অনোতিবিলম্ভে সড়কের কালভার্টটি দ্রুত সংস্কার অথবা নতুন করে তৈরীর করে মানুষের চলাচলের পথ সুগম করে দেন। তা না হলে ভাঙ্গাচোরা ব্যস্ততম সড়কগুলি অনেক বড় বিপদ ডেকে আনতে পারে । এই সড়কের মাঝে এমন একটি ক্ষত গত কয়েক মাসেও কোন রকম মেরামত বা কর্তৃপক্ষের নজর না পড়ায় এক প্রকার হতাশা ব্যক্ত করেন এই সড়কে চলাচলকারী জন সাধারণ সহ স্থানীয় পৌর বাসিন্দারা। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম বলেন, সড়কের টেন্ডার হয়েগেছে অতি দ্রুত সমস্যার সমাধান করা হবে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ