spot_img

৪১৯ হজযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ল প্রথম ফ্লাইট

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ২৪ জুলাই, ২০১৭ ।

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। আজ সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৮ জন হজযাত্রীকে নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-১০১১।

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান।
মন্ত্রণালয় ও বিমান সূত্রে জানা গেছে, আজ হজ ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ১টা ৫৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৭০১১ সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ৪১৯ জন এবং সিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ