spot_img

৪০ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বিমান

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ জানিয়েছেন, ভিসা জটিলতায় ১৯টি হজ ফ্লাইট বাতিল করায় ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বিমান।

বুধবার প্রতিষ্ঠানটির বলাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মোসাদ্দেক আহমেদ বলেন, হজ যাত্রী পরিবহনে লাভ-লোকসান হিসাব করি না আমরা। সাম্প্রতিক জটিলতায় ৪০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে বিমান। এটাকে লোকসান বলব না, কারণ এ আয় থেকে আমাদের খরচও হত।

সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা। কিন্তু ভিসা জটিলতা, সৌদি আরবে মোয়াল্লেম ফি বৃদ্ধি এবং টানা দ্বিতীয়বারের হজযাত্রীদের ক্ষেত্রে ভিসা ফি বৃদ্ধির ফলে এবারের হজযাত্রায় জটিলতা প্রকট আকার ধারণ করেছে।

যাত্রী না পাওয়ায় বুধবার পর্যন্ত মোট ১৯টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান, যেসব ফ্লাইটে সাড়ে আট হাজার যাত্রী জেদ্দা যেতে পারতেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ