spot_img

বিপিএল থেকে বাদ পড়ল বরিশাল বুলস

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্টের অংশ নিতে পারছেনা বরিশাল বুলস। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বুধবার জানিয়েছেন নির্ধারিত সময়ে ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজ ফি জমা দিতে না পারায় বিপিএল থেকে বাদ পড়ছে দলটি।

তাই সিলেট আসলেও এবারও ৭টি দল খেলছে আগামী ২ নভেম্বর থেকে শুরু হতে চলা বিপিএলে।

গতমাসে সাবেক বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করে দেশব্যাপী সমালোচনার পাত্র হন ফ্র্যাঞ্চাইজিটির মালিক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী বুলু। এজন্য তাকে শোকজ করা হলেও পরে মুশফিকের সঙ্গে মিটমাট হয়ে যায়। কিন্তু বরিশালে আর ফিরে যাননি মুশি।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ