spot_img

৩ ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লক্ষ টাকা

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

শেষ পর্যন্ত বিশ্বসেরা অলরাউন্ডারের শাস্তির ঘোষণা দিল ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা সিসিডিএম। ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের পোস্টার বয়কে।

শনিবার (১২ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদের। তবে তা বাতিল করা হয়। তিন ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সাকিবকে ৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ দিয়েছেন ম্যাচ রেফারি।

শুক্রবার আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে লাথি দিয়ে স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হলো। ঘটনাটা ম্যাচের দ্বিতীয় ইনিংসের।

লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন করেন সাকিব।

মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ডা হয় তার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ