spot_img

২৬৪ রানের আগেই অজিদের আটকাতে হবে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ আগষ্ট, ২০১৭ ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত শুরুর পরও তামিম-সাকিবের-মুশফিকের উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ।

মুশফিক-সাব্বির জুটির বড় স্কোরের স্বপ্ন দেখালেও বেশিদূর যেতে পারেননি তারা। অনেকটা তাসের ঘরের মতোই ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।১৮৬/৫ থেকে মুহূর্তেই ১৮৬/৮ হয়ে গেল বাংলাদেশ। তাতেই ম্যাচে ফিরে এল অস্ট্রেলিয়া।

তবে মেহেদী হাসান মিরাজ চা-বিরতির আগে দলকে আর কোনো ধাক্কা খেতে দেননি। শফিউলকে নিয়ে বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন, দলকে এনে দিয়েছেন মহাগুরুত্বপূর্ণ আরও ২৮টি রান।

৬ উইকেট নিয়ে একাই টাইগারদের ধসিয়ে দিলেন অজি স্পিনার নাথান লায়ন। তাতেই  অস্ট্রেলিয়ার লক্ষ্যটাও ২৬৫ রানেই আটকে যায়।

জয় পেতে হলে ২৬৪ রানের আগে সফরকারী অস্ট্রেলিয়াকে আটকাতে হবে।

বাংলাদেশ ঘরের মাঠে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পায়। সেই ম্যাচে ২৭৩ রানের টার্গেট দিয়ে ইংলিশদের ১৬৪ রানে গুটিয়ে দেন সাকিবরা। ইংল্যান্ড সেদিন খেলতে পারে মাত্র ৪৫.৩ ওভার।

বাংলাদেশ- অস্ট্রেলিয়া ম্যাচের বাকী আরও দুই দিন। বল টার্ন করছে চমৎকারভাবে। আরও করবে। কিন্তু ২৬৫ রানের পুঁজি নিয়ে অজিদের বিপক্ষে এই টেস্ট  ম্যাচ কি জিততে পারবে বাংলাদেশ ?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ