spot_img

২১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি , জনতারআদালত.কম , ২৫ জুলাই, ২০১৭ ।

রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ মঙ্গলবার সকাল আটটা থেকে নৌ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক ফরিদুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে সর্বমোট ৩৩টি লঞ্চ চলাচল করছে বলেও জানান বলে জানায় বিআইডব্লিউটিএ’র ওই কর্মকর্তা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ