spot_img

২১ কোটি টিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনাভাইরাস প্রতিরোধে দেশের মানুষের জন্য ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৪ জুলাই) বিকেলে সাড়ে ৪টায় বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের এই ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা সবার আগে পেয়েছিলাম। ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছিল। ৭০ লাখ পেয়েছি আর ৩০ লাখ উপহারের। আজও আমরা বাকি টিকা পায়নি। তবে আমরা অন্যান্য সোর্স থেকে আমরা সফল হয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের হাতে ৩ কোটি চায়নার টিকা, ৭ কোটি কোভ্যাক্সের টিকা, ১ কোটি রাশিয়ার টিকা, ৩ কোটি অ্যাট্রাজেনেকার টিকা ও ৭ কোটি জনসনের টিকা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ