ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
ঢাকায় এসে পৌঁছেছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা। বাংলাদেশকে জাপান সরকারের পক্ষ থেকে এ টিকা উপহার দেয়া হয়। শনিবার (২৪ জুলাই) বিকেল সোয়া ৩টায় টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শিগগিরই যৌথভাবে দেশে টিকা উৎপাদন করা যাবে। এসময় জাপানের রাষ্ট্রদূত জানান, এক মাসের মধ্যে আরও ২৮ লাখ টিকা আসবে। পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের আওতায় দেয়ার ঘোষণা দিয়েছেন।
এসময় জাপানের রাষ্ট্রদূত বলেন, আগামী ১ মাসের মধ্যে আরও প্রায় ২৮ লাখ টিকা জাপান থেকে বাংলাদেশে আসবে।
কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে এই টিকা পেল বাংলাদেশ।


























