spot_img

২০৩০ সালের মধ্যে দেশে অভুক্ত ও হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না : পরিকল্পনা মন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ নভেম্বর, ২০১৭ ।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অভুক্ত ও হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।

আধুনিক জ্ঞান-ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যে আমরা দেশকে থাইল্যান্ড, অষ্ট্রেলিয়ার ওপরে নিয়ে যাবো।

মন্ত্রী শুক্রবার দুপুরে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান।
এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অব:) এ টি এম আব্দুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সি রেজাউল হক, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু ও গোলাম মাওলা।

তিনি বলেন, আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন। এ কারণে আমরা দেশের উন্নয়ন করার সুযোগ পাচ্ছি। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, সাকিব, মাশরাফি ও মুস্তাফিজের নিজ জেলাতে একটি করে ক্রিকেট একাডেমি নির্মাণ করা হবে। তিনি বলেন, মাগুরায় রেল লাইন নির্মাণ, নবগঙ্গা নদী খনন, শ্রীপুর এবং মহম্মদপুরের গড়াই ও মধুমতি নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সঙ্গে পল্লী অবকাঠামো উন্নয়ন, শহরে দুটি ফুটওভার ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ