spot_img

২০২০-এ আকাশে উড়বে ট্যাক্সি !

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ নভেম্বর, ২০১৭ ।

 

নির্দিষ্ট বহুতল  বা স্কাইস্ক্র্যাপার ছাদের হেলিপ্যাড থেকে এই সব ফ্লাইং ট্যাক্সি ওঠা-নামা করবে। হেলিকপ্টারের মতোই দেখতে হবে ফ্লাইং ট্যাক্সিগুলি। সূত্রের খবর অনুযায়ী, আর পাঁচটা ট্যাক্সির মতোই ভাড়া হবে এই ফ্লাইং ট্যাক্সির।

ফ্লাইং ট্যাক্সি-তে মজেছে বিশ্ব। আগামী দিনে আকাশপথই হবে আম জনতার যাতায়াতের অন্যতম মাধ্যম। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মার্কিন সংস্থা উবের। নাসার সঙ্গে হাত মিলিয়ে আগামী ২০২০ সালের মধ্যেই ফ্লাইং ট্যাক্সি নিয়ে আসতে চলেছে তারা।

কী এই ফ্লাইং ট্যাক্সি ?

যেভাবে উবের অ্যাপসের মাধ্যমে পুল, প্রাইম অথবা শেয়ার কার বুক করা হয়, এখানেও একই নিয়মে বুক করা যাবে ফ্লাইং ট্যাক্সি। নির্দিষ্ট বহুতল  বা স্কাইস্ক্র্যাপার ছাদের হেলিপ্যাড থেকে এই সব ফ্লাইং ট্যাক্সি ওঠা-নামা করবে। হেলিকপ্টারের মতোই দেখতে হবে ফ্লাইং ট্যাক্সিগুলি। সূত্রের খবর অনুযায়ী, আর পাঁচটা ট্যাক্সির মতোই ভাড়া হবে এই ফ্লাইং ট্যাক্সির।

ফ্লাইং ট্যাক্সির ‘উবার-এয়ার’ নামের এই প্রকল্প বুধবার  উদ্বোধন করে উবার। সংস্থার তরফে জানানো হয়েছে, উবের এই প্রোজেক্টে নাসার আনম্যানড ট্রাফিক ম্যানেজমেন্ট (ইউটিএম) সহয়তা নেবে।

২০২০-এর মধ্যে পরীক্ষামূলকভাবে ফ্লাইং ট্যাক্সি আনা হবে। ‘২২-র মধ্যেই বাণিজ্যিকভাবে তা  চালানো হবে। তবে সংস্থা আশাবাদী, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে পুরোপুরি আকাশের দখল নেবে ফ্লাইং ট্যাক্সি। পুরোদমে আকাশের চলবে নতুন পরিবহণ ব্যবস্থা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ