spot_img

ফরিদপুরে শশ্মানঘাটে দুই ভাইকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১০ নভেম্বর, ২০১৭ ।

ফরিদপুরের আলফাডাঙ্গায় মুখোশধারী দুর্বৃত্তরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আলফাডাঙ্গা পৌরসভার শ্মশানঘাট এলাকায় বারাশিয়া নদীর পারে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাশের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সত্যকান্দা গ্রামের ইদ্রিস মোল্লা (৪৮) ও তাঁর ভাই লাভলু মোল্লা (৪২)। ইদ্রিস আলফাডাঙ্গা বাজারে কাপড়ের ব্যবসা করতেন। লাভলু আসবাবের ব্যবসা করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আলফাডাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দুই ভাই বাড়ির দিকে রওয়ানা হন।

পথে বারাসিয়া নদীর পাশের শশ্মানঘাটে পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা  মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জন দুবৃর্ত্ত তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা ইদ্রিস ও লাভলুকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে দুই ভাইকে মৃত ভেবে দুবৃর্ত্তরা চলে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় রাত ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ