spot_img

১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৭ আগষ্ট, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভায় উপস্থিত প্রধান অতিথি ঠাকুরগাঁও-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক প্রবীর কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: ফিরোজ জামান, বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাধারণ সম্পাদক মজিবর রহমান শেখ, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভার আলোচনা শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলাম-এমপি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ