রবিউল হাসান লায়ন , জামালপুরে , জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

১৩ম বেসরকারি শিক্ষক নিববন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০১৫ সালের নতুন গ্রেজেট ও পরিপত্র অনুযায়ী দ্রুত এবং একক নিয়োগের দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরে পরীক্ষার্থীরা মানববন্ধন ও জেলা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধনে নিয়োগের দাবিতে ১৩তম বেসরকারি শিক্ষক নিববন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ১৩তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলী আকবর, সদস্য নূরনবী, মূছা, জান্নাত হীরা, হারুন অর রশিদ, মোজাম্মেল হক, সোহেল আহম্মেদ, জান্নাতুল ফেরদৌস, হ্যাপী খাতুন, মৌসুমী আক্তার, মাহফুজা খাতুন, মোর্শেদা খাতুন, নুসরাত জাহান, সিমা আক্তার, জেসমিন নাহারসহ চুড়ান্তভাবে উত্তীর্ণ সকল প্রার্থীরা।
এ সময় বক্তারা বলেন, ১৩তম বেসরকারি শিক্ষক নিববন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ২০১৫ এর নতুন গ্রেজেট ও পরিপত্র অনুযায়ী দ্রুত নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানান। তারা বলেন, আমরা চুড়ান্তভাবে বেসরকারি শিক্ষক নিববন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্বেও বেকারত্বের থাকায় মানবেতর জীবন-যাপন করে আসছি। আমাদের এই মানবেতর জীবন-যাপনের হাত থেকে রক্ষা করার জন্য জরুরী ভিত্তিতে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় শিক্ষা মন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।


























