spot_img

জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন , জামালপুর,  জনতারআদালত.কম । ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা বাল্য বিবাহ নিরোধ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ।

এতে বক্তব্য রাখেন, জেলা রেজিষ্ট্রার, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) ইউনুস আলী মিয়া, জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ.জলিল প্রমুখ।

সভায় বাল্য বিবাহ নিরোধ বিষয়ে প্রতি শুক্রবার খুতবার সময় বয়ান করার জন্য ইমামদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নিকাহ রেজিষ্ট্রারদের নিয়ে মত বিনিময় সভা আয়োজন করার জন্য বলা হয়। এছাড়া মাসের প্রথম দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী শপথ ও সভা কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দেওয়া হয়। সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয় এবং ভূয়া কাজি, ভূয়া রেজিষ্ট্রারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও রেজিষ্ট্রি বিহীন বিয়ে বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বাল্য বিবাহ বিরোধ কমিটি সভা শেষে জেলা ভিক্ষুক মুক্ত করার জন্য বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবির। সভায় এ জেলাকে ভিক্ষুক মুক্ত করার জন্য সারা দেশের মত সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ