spot_img

হাই-টেক পার্কে সাড়ে ৬ হাজার যুবক-যুবতীর আইসিটি প্রশিক্ষণ গ্রহণ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ নভেম্বর, ২০১৭ ।

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) দেশের বিভিন্ন স্থানে প্রায় সাড়ে ৬ হাজার যুবক-যুবতীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।

বিএইচটিপিএ’র ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম মঙ্গলবার এখানে বাসস’কে জানান, আমরা প্রায় সাড়ে ৬ হাজার যুবক-যুবতীর প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যাতে তারা তাদের দক্ষতা দিয়ে আইসিটিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়। তাদের মধ্যে, প্রায় ৪ হাজার ৭০০ প্রশিক্ষণার্থী ইতোমধ্যেই কর্মসংস্থান উদ্দীপক কর্মসূচির অধীনে চাকরি পেয়েছে।

তিনি বলেন, মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বিএইচটিপিএ দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম, মিড লেভেল প্রোগ্রাম, কোম্পানি সার্টিফিকেশন প্রোগ্রাম, সি লেভেল ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং অন লিউন সিক্স সিগমা, ওরাকল এবং সিস্টেম অ্যাপ্লিকেশন এন্ড প্রোডাক্টস (এসএপি)সহ যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

‘কালিয়াকৈর হাই-টেক পার্ক (এবং অন্যান্য হাই-টেক পার্ক) উন্নয়ন সহায়তা’ প্রকল্পের অধীনে ৪০টি প্রতিষ্ঠানকে সক্ষমতা বৃদ্ধিতে বৈশ্বিক মানের সনদ অর্জনের সহযোগিতা করা হয়েছে।

বিএইচটিপিএ সূত্র জানায়, ৩৮ প্রতিষ্ঠানের সার্টিফিকেশন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪ টি প্রতিষ্ঠান আইএসও-৯০০১ এবং তিনটি আইএসও-২৭০০১, নয়টি সিএমএমআই লেভেল-৩, দু’টি সিএমএমআই লেভেল-৫ সনদ পেয়েছে।

আইসিটে খাতে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে ২ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক গড়ে তোলার উদ্যোগ দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিএইচটিপিএ বিশ্ববিদ্যালয় ও আইসিটি শিল্পের মধ্যে একটি সেতুবন্ধন রচনার মাধ্যমে মানব সম্পদ সৃষ্টি ও গুণগতমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইসিটি ল্যাবরেটরি স্থাপন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব এবং অডিও ভিজুয়াল ল্যাব, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট)-এ রোবটিক ল্যাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফ্টওয়্যার টেস্টিং এন্ড কোয়ালিটি এস্যুরেন্স ল্যাব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগ ডাটা এনালাইটিক ল্যাব, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এডভান্স কম্পিউটিং ল্যাব, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার নেটওয়ার্ক এনালাইসিস এন্ড সাইবার সিকিউরিটি ল্যাব এবং নাটোরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

এছাড়া খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ৯ থেকে ১০টি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ল্যাব স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ