লালমনিরহাট প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৫ নভেম্বর, ২০১৭ ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্ত সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ বাংলাদেশি কয়েকজন গরু পারাপারকারী রাখাল ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন শরীফ নিহত হন। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হলেও নিহত ফরিদ হোসেন শরীফের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন পালিয়ে আসারা।
বিজিবি-৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, বুধবার রাত দেড়টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মূল সীমানা পিলার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।


























